দ্বিতীয় শিরোপায় আনন্দিত শেখ জামাল সভাপতি

আপডেট : ১৫ জুলাই ২০১৪, ২১:৫৩
শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদের বলেছেন তার দল কোলকাতায় আইএফএ শিল্ডে ভাল খেলে রানার্স আপ হয়েছে। কিন্তু সে তুলনায় বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের খেলা ভাল হয়নি। তাই তিনি সন্তুষ্ট নন। এরপরও দল দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায় তিনি আনন্দিত। আবাহনীকে হারিয়ে দ্বিতীয়বারের মতো পেশাদার ফুটবল লিগ জয়ের পর গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, ‘ফুটবল ইজ এ গেইম অফ গোল। আমরা গোল পেয়েছি। তবে মনের ভেতর থেকে সেটিসফাইড না। আমার টিম কোলকাতায় যে খেলা খেলেছে এখানে সেভাবে খেলতে পারেনি, তাই আমি খুশি না। তবে দুই সেশনে চ্যাম্পিয়ন হতে পেরে নিজের কাছে খুব ভালো লাগছে।’ তিনি আরো বলেন, ‘পরের দুটো খেলাতেও আমরা জিততে চাই। শেষ দুটো খেলাও ভালোভাবে খেলতে চাই। আশা করি জিতবো। কোলকাতাতে আমরা (আইএফএ শিল্ড) যে টুর্নামেন্টে খেলে রানার্স আপ হয়ে এসেছি, সেই টুর্নামেন্টে খুব ভালো খেলা হয়েছে। সে খেলা দেখে আমি খুব খুশি হয়ে ছিলাম। কিন্তু প্রিমিয়ার লিগের খেলা দেখে খুশি হতে পারিনি।’ তিনি জানান, লিগের প্রতিটি ম্যাচ জয়ের পর আমি প্রতিটি খেলোয়াড়কে বোনাস দিয়েছি। এখন যেহেতু ওরা ক্লাবকে শিরোপা এনে দিলো এখন একটু বেশি পাবে। কমপক্ষে দশ লাখ টাকা পাবে।