পথিকৃত্ ফাউন্ডেশনের উদ্যোগে প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত সাধক ও বিশ্বনন্দিত বাঁশিবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশরী সন্ধ্যার আয়োজন হয়ে গেল রাজধানীর শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে। ওস্তাদজীর রাগনির্ভর জাদুকরী পরিবেশনার পুরো সময় বিভোর হয়ে ছিল মিলনায়তন ভর্তি শ্রোতারা। মনোজ্ঞ এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রণজিত্ কুমার বিশ্বাস এবং বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফর্মেন্স স্টাডিজ বিভাগের অধ্যাপক রহমত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পথিকৃত্ ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক লিয়াকত আলি। শিল্পীকে তবলায় সহযোগিতা করেন সৈয়দ মেহের হোসেন এবং তানপুরায় জাহাঙ্গীর আলম।
