পপ গায়িকা রিহান্না বিশ্বকাপ ফাইনালে ব্রাজিল গিয়ে একরকম তোলপাড় তৈরি করেছেন। যেখানেই যাচ্ছেন, সেখানেই খবর হচ্ছেন। জার্মান প্লেয়ারদের সাথে সেলফির পাশাপাশি ফিফার নিয়ম ভেঙে বিশ্বকাপ ট্রফিতে চুমু খেয়ে বাধিয়েছেন আরেক গণ্ডগোল। রেহাই পায়নি লিজেন্ড ফুটবলার পেলেও। তাকে পেয়েই জড়িয়ে ধরেন। একসাথে ব্যালে নাচার অনুরোধ জানান। অতঃপর ক্যামেরায় ক্লিক।
