একুশে টিভিতে ‘যে আল্লাহর কথা শোনে’

আপডেট : ১৬ জুলাই ২০১৪, ২১:০২
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সব ইসলামী গান নিয়ে পবিত্র মাহে রমজানে শুরু হয়েছে একুশে টিভির নিয়মিত আয়োজন ‘যে আল্লাহর কথা শোনে’। অনুষ্ঠানটি প্রত্যহ ভোররাত ৩টা ২৫ মিনিটে প্রচারিত হয়। অনুষ্ঠানটি গবেষণা, গ্রন্থনা, পরিচালনা ও উপস্থাপনা করছেন নজরুল গবেষক মো. জেহাদ উদ্দিন। সার্বিক নির্দেশনায় রয়েছেন একুশে টিভির ‘সম্পূর্ণ নজরুল’ অনুষ্ঠানের পরিচালক ইরশাদ আহমেদ শাহীন।