আর গুঞ্জন নয়, লিভারপুল স্ট্রাইকার লুইজ সুয়ারেজ এখন শতভাগ বার্সেলোনার খেলোয়াড়। এ ব্যাপারে গতকাল ক্লাবটির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে। এ উরুগুয়ান স্ট্রাইকারকে দলে আনতে এই স্প্যানিশ ক্লাবটিকে গুণতে হচ্ছে ৭’শ ৫০ মিলিয়ন পাউন্ড।
চূক্তি সম্পন্ন হলেও লা লিগার রানার্স-আপরা সুয়ারেজকে জনসমক্ষে উপস্থাপন করতে পারছে না। কারণ সদ্য সমাপ্ত ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইতালির ডিফেন্ডার জিওরজিও কিয়েলিনিকে কামড়ে দেয়ায় সুয়ারেজের ওপর চার মাসের নিষেধাজ্ঞা রয়েছে। এই সময়ে ফুটবল সম্পর্কীত কোনো কর্মকা্লে নিজেকে জড়াতে পারবেন না তিনি। বার্সার খেলাধুলা সম্পর্কীত পরিচালক অ্যান্ডোনি জুবিজেরেতা বলেছেন, ‘সে এখন থেকে শতভাগ বার্সেলোনার খেলোয়াড়। সবদিক থেকেই এখন সে এই ক্লাবের খেলোয়াড়। এটাই এখন প্রকৃত সত্য।’
বার্সায় নাম লেখালেও, নিষেধাজ্ঞার বিরুদ্ধে খেলাধুলা সম্পর্কীত আদালত কোর্ট অব আর্বিট্রেশন ফর স্পোর্টসে আপীল করলে এবং এতে সফল না হলে সুয়ারেজ চলতি বছরের নভেম্বর পর্যন্ত খেলতে পারবেন না। এরপরও সুয়ারেজের অন্তর্ভূক্তিকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন বার্সার স্পোর্টস পরিচালক জুবিজেরেতা, ‘আমরা সবাই তাকে গ্রহণ করেছি। তার ক্রুটি এবং অন্যান্য সবকিছুই আমরা গ্রহণ করেছি।’ বার্সার এই কর্মকর্তা আরও বলেছেন, ‘আমি নিশ্চিত সুয়ারেজ ভবিষ্যতে আমাদের জন্য ইতিবাচক কেউ হবে। কেননা এই ক্লাবের জন্য সে গুরূত্বপূর্ণ খেলোয়াড়। যদিও ক্লাবই তার খেলোয়াড়দের চেয়ে বড় কিছু।’
গত মৌসুমে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ স্কোরার সুয়ারেজ ২০১১ সালে ২’শ ২৭ মিলিয়ন পাউন্ডে লিভারপুলে চূক্তিবদ্ধ হয়েছিলেন। অ্যানফিল্ডের এই ক্লাবটির সঙ্গে তার চূক্তির মেয়াদ আরও চার বছর অবশিষ্ট ছিল। মেসি এবং নেইমারের সঙ্গে সুয়ারেজের অন্তর্ভূক্তিতে দারুণ খুশি বার্সার নবনিযুক্ত কোচ এনরিক, ‘লুইস সুয়ারেজ, লিওনেল মেসি, নেইমার? কোচরা সবসময় সেরা খেলোয়াড়দের পেতে চায়। ভালোর চেয়ে ভাল পেতে চায় তারা। আমি তাদের পেয়ে দারুণ খুশি।’
তারকা খেলোয়াড়দের নিয়ে প্রতিযোগিতামূলক একটি দল গড়তে চান এনরিক, ‘আমার লক্ষ্য হল দলকে একত্রিত করে যতসম্ভব প্রতিযোগিমূলক দল গড়ে তুলা। এটা কেবল দুইজন বা তিনজন খেলোয়াড়ের ব্যাপার নয়, সব খেলোয়াড়কে নিয়েই দল। তবে যত ভাল খেলোয়াড়দের আপনি চূক্তিবব্ধ করাবেন, দলটাও তত শক্তিশালী হবে।’
নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠে ফিরলে সুয়ারেজ বার্সার ৯ নম্বর জার্সি পরবেন বলে ধারণা করা হচ্ছে। যা আর্জেন্টাইন মেসি (১০) এব্ং ব্রাজিলিয়ান নেইমারের (১১) জার্সি নম্বরের লাইন-আপ।
প্রসঙ্গত, বড় শিরোপা ছাড়াই ছয় বছরের মধ্যে গত মৌসুমটি শেষ করে বার্সা। ফলে নতুন কোচ এনরিকের তত্ত্বাবধানে দলকে পুনঃগঠিত করতে উদ্যোগী হয় কাতালান ক্লাবটি। অর্থের দিক থেকে সুয়ারেজের দল বদল হবে তৃতীয় সর্বোচ্চ। বর্তমানে এই দৌড়ে সবার উপড়ে রয়েছেন রিয়াল মাদ্রিদের দুই উইঙ্গার গ্যারেথ বেল (৮’শ ৬০ মিলিয়ন পাউন্ড) এবং ক্রিশ্চিয়ানো রোনালদো (৮শ পাউন্ড)।
এদিকে, বার্সেলোনাকে ফিফার গভর্নিং বডির পক্ষ থেকে বলা হয়েছে, চূক্তিবদ্ধ করলেও নিষেধাজ্ঞা চলাকালে তারা সুয়ারেজকে জনসমক্ষে হাজির করতে পারবে না। এছাড়া সুয়ারেজের অন্তভূক্তির নিশ্চয়তার দিন, ২২ বছর বয়সী ফরোয়ার্ড ক্রিশ্চিয়ান তেল্লোকে দু’বছরের জন্য পর্তুগিজ ক্লাব পর্তোতে লোন দেয়ার খবর দিয়েছে বার্সা।
