জার্মান ফুটবল দলের বিশ্বকাপ জয়ে পিরোজপুরের কাউখালীর গন্ধর্ব গ্রামে আনন্দের ঢল নেমেছে। জার্মানির বিজয়ে কাউখালীর ফুটবল প্রেমী অধ্যাপক প্রদীপ কিশোর হালদার গতকাল মঙ্গলবার গ্রামবাসীর মধ্যে ৮০ কেজি মিস্টি বিতরন করেছেন। এ সময় গ্রামবাসী আন্নন্দ মিছিল বের করে উচ্ছাস প্রকাশ করেন। উপজেলার গর্ন্ধব্য গ্রামের প্রত্যেক ঘরে ঘরে নিজ হাতে মিষ্টি পৌঁছে দেন। এলাকাবাসী মিষ্টি পেয়ে খুশিতে আনন্দ উল্লাস করছে। খেলার শুরু থেকেই জার্মান ভক্ত অধ্যাপক প্রদীপ কিশোর হালদার জামার্নীর খেলার দিন দর্শকদের খিচুরী-নাস্তা দিয়ে সারারাত মাতিয়ে রাখতেন।
