এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড এর ১৪তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকাস্থ কাকরাইলের আইডিইবি ভবনে অনুষ্ঠিত হয়। কোম্পানীর চেয়ারম্যান ইউসুফ আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে সভায় কোম্পানীর ২০১৩ সালের পরিচালক পরিষদের প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থিত শেয়ারহোল্ডারগণ কর্তৃক অনুমোদিত হয়।
এছাড়া সভায় ২০১৩ সালের কোম্পানীর অর্জিত মুনাফার ভিত্তিতে পাঁচ শতাংশ স্টক ডিভিডেন্ড ও পনের শতাংশ ক্যাশ ডিভিডেন্ডসহ মোট বিশ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়। -প্রেস বিজ্ঞপ্তি
