সংবাদ কণিকা

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২০:৪৯
অপরাধী থেকে ক্রিমিনোলজির সেরা ছাত্রী কৈশরে তার নামে পুলিশের খাতায় উঠেছিল অন্তত একশ’টা ফৌজদারী অপরাধের অভিযোগ। নিজেকে বদলে ফেলে সেই নাটালি অ্যাটকিনসনই অপরাধবিজ্ঞানে পেয়েছেন প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি। যুক্তরাজ্যের ‘ন্যাশনাল ইউনিয়ন অব স্টুডেন্টস’ ২৫ বছর বয়সী এই ব্রিটিশ তরুণীকেই চলতি বছরের সেরা শিক্ষার্থী ঘোষণা করেছে। স্নাতক পরীক্ষায় নাটালি পেয়েছেন ৯৫ শতাংশ নম্বর। — বিবিসি দরিদ্র দেশের তালিকার শীর্ষে ভারত বিশ্বে চরম দরিদ্র জনগোষ্ঠীর দেশ হিসাবে তালিকার শীর্ষে উঠে এসেছে ভারত। জাতিসংঘের নতুন এক প্রতিবেদনে একথা বলা হয়েছে। এতে বলা হয়, দক্ষিণ-পূর্ব এশিয়ায় সার্বিকভাবে দারিদ্র্যের হার কিছুটা কমলেও এ অঞ্চলের বড় অর্থনীতির দেশ ভারতে সবচেয়ে বেশি সংখ্যক অতি দরিদ্র মানুষ বাস করছে। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৯৯০ সালে দারিদ্র্যের হার ছিল ৪৫ শতাংশ। ২০১০ সালে তা কমে ১৪ শতাংশে নেমেছে। কিন্তু বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অতি দরিদ্র মানুষের সংখ্যা ভারতেই সবচেয়ে বেশি।— বিডিনিউজ যৌন হয়রানি :মিসরে ৭ জনের জেল মিসরে নারীদেরকে যৌন হয়রানি করার অভিযোগে ৭ জনকে কারাদণ্ড দিয়েছে আদালত। এদের দু’জনকে যাবজ্জীবন এবং ৫ জনকে ১ থেকে ২০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়। গতমাসে প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির নির্বাচনী জয় উদযাপনের সময় কায়রোর তাহরির স্কয়ারে সমবেত নারীরা যৌন আক্রমণ ও হয়রানির শিকার হন।— বিবিসি ম্যারাডোনার সাবেক বান্ধবী গ্রেফতার দুবাইয়ে চুরির অভিযোগে বিশ্বখ্যাত ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনার সাবেক বান্ধবীকে বুধবার বুয়েন্স আয়ার্সের একটি বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। ফেডারেল পুলিশ সূত্র জানায়, ‘রসিও ওলিভা একটি ফ্লাইটে স্থানীয় সময় রাত ৭টা ২০ মিনিটের দিকে ইজিজা ইন্টারন্যাশনাল টার্মিনালে পৌঁছালে ইন্টারপোল সদস্যরা তাকে গ্রেফতার করে।’—এএফপি