ট্রেন্ট ব্রিজ টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও গতকাল থেকে শুরু হওয়া লর্ডস টেস্টের প্রথম ইনিংসে ২৪ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ভারতের ওপেনিং ব্যাটসম্যান মুরালি বিজয়কে। লিয়াম প্লানকেটের বলে থার্ড স্লিপে গ্যারি ব্যালেন্সর হাতে ক্যাচ দেন তিনি। আশানুরূপ ভাল করতে পারেনি অপর ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানও। সাত রান নিয়ে জেমস অ্যান্ডারসনের বলে তিনিও ধরা পড়েন ব্যালান্সের হাতে। ৪৮ রানেই দুই ওপেনিং জুটিকে হারানোয় লর্ডস টেস্টের শুরুটা মোটেও ভাল হয়নি সফরকারী দল ভারতের।
তৃতীয় উইকেটে চেতেশ্বর পুজারা-বিরাট কোহলি জুটি শুরুর ধাক্কা সামলে দলকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। তাদের হাত ধরে দুই উইকেটেই ৭৩ রান নিয়ে মধ্যাহভোজের বিরতিতে যায় ভারত। দলীয় ৮৬ রানে ৩৮ রানের এ জুটিকে ফাটল ধরান অ্যান্ডারসন। ২৫ রান করা কোহলিকে উইকেট কিপার ম্যাট প্রায়রের গ্লাভসবন্দি করান তিনি। ফলে ৩ উইকেট হারিয়ে ১০৯ রান নিয়ে দ্বিতীয় পানিপানের বিরতিতে যায় ভারতকে।
চা পানের বিরতি পর্যন্ত অতিথিদের রান ছিল ৫৫ ওভারে ৬ উইকেটে ১৪০। এ সময় রাহানে ২৬ এবং স্টুয়ার্ট বিনি ৬ রানে অপরাজিত ছিলেন।
