গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান স্পেনের বার্সিলোনায় অনুষ্ঠানরত চতুর্থ রাউন্ডের খেলা শেষে চার খেলায় ৩ পয়েন্ট নিয়ে ১২জনের মধ্যে দ্বিতীয় হয়েছেন। গত বুধবার অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় জিয়া রাশিয়ার ফিদে মাস্টার খেলোপভ আলেকজান্ডারকে পরাজিত করেন। এদিকে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়াকক্ষে মহানগরী দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলায় আনসারী, হাবিব, সিরাজ, দিপু, মিঠু, নাসির, সাগর ও কাশেম নিজ নিজ খেলায় জয়লাভ করে। আজ শুক্রবার দুপুর ২.৩০ টায় একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
