২০১৫ সালে এএফসি অনূর্ধ্ব-১৪ ফেস্টিভ্যাল ফুটবল অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দল অংশ নিবে। টুর্নামেন্টের দল গঠনের জন্য বাংলাদেশ ফুটবল ডেভলপমেন্ট কমিটি দেশব্যাপী অনূর্ধ্ব-১৩ ট্রায়াল শুরু করেছে। ট্রায়ালে অংশ নিতে আগ্রহী খেলোয়াড়দের নিজ নিজ জেলা ফুটবল এসোসিয়েশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যে সব খেলোয়াড়ের জন্ম ০১-০১-২০০২ সালের পর তারাই শুধু ট্রায়ালে অংশ নিতে পারবে। ১৫ আগস্ট পর্যন্ত ট্রায়াল চলবে।
