পোপকে জার্সি উপহার দিলেন মেসি-সাবেলারা

আপডেট : ১৭ জুলাই ২০১৪, ২১:৪৫
আর্জেন্টিনার প্রধান ধর্মযাজক পোপ ফ্রান্সিসকে জাতীয় দলের খেলোয়াড়দের স্বাক্ষর সম্বলিত একটি জার্সি উপহার দিয়েছে আর্জেন্টিনার খেলোয়াড়রা। বিশ্বকাপের রানার্স-আপ আর্জেন্টিনা দলের একনিষ্ঠ ভক্ত হিসেবে পরিচিত পোপ। বুধবার টুইটারে এই তথ্য দিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাকমিলিয়ানো রড্রিগেজ। নিজের টুইটার এ্যাকাউন্টে রগ্রিগেজ এই সংক্রান্ত একটি ছবিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে তিনি জাতীয় দলের ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিটি উপরে তুলে ধরেছেন এবং তার পাশে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে গোল্ডেন বল পাওয়া লিয়নেল মেসিও রয়েছেন। ছবির সাথে ক্যাপশনে রড্রিগেজ লিখেছেন- আমাদের দলের পক্ষ থেকে পোপ ফ্রান্সিসকে পাঠানো আমাদের উপহার। ফুটবলের প্রতি দারুণ সমর্থক ফ্রান্সিস আর্জেন্টাইন ক্লাব স্যান লোরেনজো একজন কার্ডধারী সদস্যও।