ফ্যাশন হাউজেই ব্যস্ত এখন জেরিন!

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২০:৪২
প্রথমদিকে সকলেই ভেবেছিলেন জেরিন খানের সাথে সালমানের এই প্রেমটা বুঝি পাকাপাকি হয়েই গেল। কিন্তু সাল্লু বাবার প্রেম যে একেবারে পদ্ম পাতার জল। সে তো আর বলার অপেক্ষা রাখে না। তাই পর পর দুটি ছবি ফ্লপ করতেই এখন তিনি সাবেক অভিনেত্রীতে পরিণত হয়েছেন। নিজের বেশ কিছু ছবিতে কাজ আসছে। তবে সে চরিত্রগুলো একেবারেই গৌণ। এরপরও রেহাই নেই। যেটুকু তারকাখ্যাতি রয়েছে, সেগুলোই ঝালাই করছেন নিজের ভিন্ন ব্যস্ততায়। তাই মুম্বাই, দিল্লির একাধিক ফ্যাশন হাউজের মডেল হিসেবেই সময় কাটছে তার। এর ভেতরে যদি আবার কিছু ভালো ছবির কাজ মেলে তো মন্দ কি। সেই ভাগ্যের অপেক্ষাতেই আছেন এখন তিনি।