অবশেষে পাবনার সুচিত্রা সেনের বাড়িটি দখলমুক্ত হওয়ায় স্বস্তি পেলেন মহানায়িকা সুচিত্রা সেনের পরিবার। এরই ভেতওে খবরটি পৌছে যাওয়ায় বাংলাদেশ সরকার ও শিল্পকলা একাডেমীকে ধন্যবাদ জানান রাইমা সেন। তিনি কলকাতার মিডিয়াকেও জানান নিজেদের ভাল লাগার কথা।
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের স্মৃতি বিজড়িত পৈতৃক ভিটে দেখতে দুই কন্যা রাইমা ও রিয়া সেনকে নিয়ে শিগগিরই বাংলাদেশের পাবনায় আসবেন ভারতের তৃণমূল সংসদ সদস্য মুনমুন সেন? পাবনায় সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কর্মকর্তারা জানান, আগামী ডিসেম্বরেই তাদের পাবনায় আসার সম্ভাবনা বেশি। ওই সময় পাবনায় সুচিত্রা সেন চলচ্চিত্র উত্সব হওয়ার কথা রয়েছে।
মায়ের পৈতৃক বাড়ি জামাতের দখলমুক্ত হওয়ার ঘটনায় ১৭ জুলাই দিল্লিতে উচ্ছ্বাস প্রকাশ করে মুনমুন বলেছেন, "বাড়িটি উ"ার করায় বাংলাদেশ সরকারের প্রতি আমাদের পরিবারের কৃতজ্ঞ? ওই বাড়িতে মায়ের নামে যে সংগ্রহশালা তৈরি হচ্ছে তাতে আমার পাশাপাশি দুই বাংলার সুচিত্রা অনুরাগীরা সবাই খুবই খুশি? শুটিং থেকে দুই মেয়ে ফিরলে পাবনায় যাওয়ার দিন ঠিক করব? সংগ্রহশালা তৈরি শুরুর আগেই পাবনা যাওয়ার চেষ্টা করবো?"
কলকাতার সংবাদ প্রতিদিন পত্রিকার প্রধান প্রতিবেদক কৃষ্ণ কুমার দাস ১৭ জুলাই রাতে মুনমুন সেনের সঙ্গে দেখা করে বাড়ি উ"ার এবং পাবনায় সুচিত্রা সংগ্রহশালা সম্পর্কে কথা বলেন। এ সময় মুনমুন সেন তার দুই মেয়েসহ পাবনায় আসার ইচ্ছার কথা বলেন। পাশাপাশি পাবনার সংগ্রহশালায় মায়ের কিছু দুর্লভ ছবি এবং ব্যবহূত সামগ্রী দেওয়ার ইচ্ছা আছে বলে জানান মুনমুন? কৃষ্ণ কুমার দাস এর আগে দু'বার পাবনায় এসেছিলেন এবং সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলেন।
