জনপ্রিয় কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। বাংলা সাহিত্য, নাটক ও চলচ্চিত্রের মাধ্যমে তিনি সাধারণের কাছে হয়ে উঠেছেন অনন্য। হুমায়ূন আহমেদের স্মরণে বাংলাভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘দিন প্রতিদিন’-এ অতিথি হয়ে এসেছেন তিনি। বলেছেন হুমায়ূন আহমেদের নাটক ও চলচ্চিত্রে অভিনয় শুরুর গল্প, করেছেন স্মৃতিচারণ।
বিশেষ এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে আজ সকাল ৮টা ৩০ মিনিটে। প্রযোজনা করেছেন খায়রুল বাবুই।
