তিউনিশিয়ায় জঙ্গি হামলায় ১৪ সৈন্য নিহত

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২০:৫১
তিউনিশিয়ার আলজেরিয়া সীমান্তে জঙ্গিদের হামলায় ১৪ জন সৈন্য নিহত হয়েছে। দেশটির প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার এ খবর জানায়। সূত্র জানায়, হামলায় কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিরক্ষা বিভাগ জানায়, তারা দুটি সেনা চৌকিতে এ হামলা চালায়। সেনাবাহিনী ওই এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে অভিযান শুরু করার পর এ হামলার ঘটনা ঘটলো। ধারণা করা হচ্ছে সেনা অভিযানের পাল্টা প্রতিশোধ হিসাবে তারা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।