চাটমোহর-বাঘাবাড়ি রাস্তার বেহাল দশা

আপডেট : ১৮ জুলাই ২০১৪, ২১:০৪
চাটমোহর থেকে বাঘাবাড়ি পর্যন্ত প্রায় ৪০ কিঃ মিঃ সড়কের বেহালদশা। সড়কটিতে হাজার হাজার ছোট-বড় গর্ত সৃষ্টি হওয়ায় যান চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। মাঝে-মধ্যেই রাস্তা মেরামত একটা নিয়মে পরিণত হয়েছে। পচা ইটের খোয়া দিয়ে গর্তগুলো ভরাট করে দেয়া হয়। কিন্তু এক সপ্তাহ যেতে না যেতেই গর্তগুলো আরো গভীর হয়ে যায়। প্রতিদিন হাজার হাজার গাড়ি এ রাস্তায় চলাচল করে। গাড়িগুলো গর্তের মধ্যে পড়ে প্রায়শই দুর্ঘটনা কবলিত হয়। ফলে এ সড়কে চলাচলকারী যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ লাখ লাখ টাকার ভাউচার সংরক্ষণ করে কাজ করলেও মানুষের কোন উপকারে আসছে না। এব্যাপারে ভুক্তভোগিরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করেছেন।