ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর বাড্ডায় একটি বাড়ির গ্রিল কেটে প্রায় ১ লাখ টাকাসহ প্রায় ২ লাখ টাকার মালামাল চুরি হয়েছে। বাড্ডা থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে মধ্য বাড্ডার গ-১২৮ নম্বর বাড়ির নীচতলায় রান্নাঘরের গ্রীল কেটে এই চুরির ঘটনা ঘটে। এ সময় ঐ বাড়ির গৃহকর্তা বাসায় ছিলেন না। চোর ঐ বাসা থেকে প্রায় ১ লাখ টাকা, একটি কম্পিউটার, অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি করেছে। এ ঘটনায় বাড্ডা থানায় জিডি করা হয়েছে।
