বাংলাদেশের ওয়াকার্স পার্টি: পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি অমল সেন-এর জন্মশতবর্ষ উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ার্ন ইনস্টিটিউশন সেমিনার কক্ষে আলোচনা সভা। গার্মেন্ট শ্রমিক সংহতি: ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট: গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন। নারীমুক্তি কেন্দ্র: নারী নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল। কোস্ট ট্রাস্ট: উপকূল রক্ষায় কংক্রিট ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবিতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন।
