বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ঢাকা মহানগরী দাবা প্রতিযোগিতার (অনূর্ধ্ব-২১০০ রেটিং) তৃতীয় রাউন্ডের খেলা শেষে ১৩ জন দাবাড়ু তিন পয়েন্ট করে পেয়ে শীর্ষে রয়েছেন। এরা হলেন-সিরাজ, মিঠু, রাশেদ, সব্যসাচী, রিপন, সানোয়ার, শাহনাজ, বদরুল, মামুন, টিপু, নাসিম, আনসারী ও শিপলু। আজ শনিবার আড়াইটায় বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে।
