ফিফার ওপরে ক্ষেপেছেন লোপেজ

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৫২
শেষ যাত্রায় বিশ্বকাপ ফুটবল মাঠে বাজিমাত করল সেই শাকিরাই। শাকিরাও তার ইন্টারভিউতে বেশ গর্ব নিয়েই বললেন, ‘আমি ছাড়া বিশ্বকাপের আসর একেবারেই অচল। এদিকে শুরুর থিমসং নিয়ে বেশ উচ্ছ্বাস ছিল পিটবুল, ক্লাউডিয়া আর লোপেজের। বিশেষ করে গানের ক্যারিয়ারে অনেক ভরাডুবি খাওয়া এই শিল্পী আবারও অভিনয় থেকে নিজের গানে ফেরার একটি আশা দেখছিলেন। কিন্তু সে যাত্রাও ভেস্তে গেল। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে বড় আসরে গাইবার সুযোগ পেয়েও কিছুই করতে পারলেন না। জমল না তাদের থিম সং। সমাপণী অনুষ্ঠানে অফিসিয়াল দাওয়াতও দেওয়া হয় তাকে। ফিফা দায়সারাভাবেই ডেকেছে—এই নিয়ে পুরো ইভেন্ট কর্মকর্তাদের এখন যা’তা বলছেন জে লো!