হাবিবের কলকাতার গান আটকে গেল

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৫৩
পশ্চিমবঙ্গের সেন্সরবোর্ড কমিটির সমস্যার জন্য সময়মতো মুক্তি পাবে না দেবের আগামী সিনেমা ‘বিন্দাস’। তবে কলকাতাবাসীর কাছে সেটি দেবের ছবি হলেও আমাদের জন্য এটি হাবিবের ছবি। তাই বলতে হয়, ঈদে মুক্তি পাচ্ছে না হাবিবের ছবি। আসন্ন ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল রাজীবের এই নতুন সিনেমাটির। কিন্তু সেন্সরবোর্ডের প্যানেল গঠনের সমস্যার জন্য তা আর সম্ভব হবে না। প্রোডাকশনের সূত্রে জানা গিয়েছে, সদস্যদের অনুপস্থিতির জন্য সেন্সরবোর্ডের আগের প্যানেলটি ১ জুলাই ভেঙে দেওয়া হয়। তবে এ নিয়ে হাবিবের কোনো হতাশা নেই। কারণ এক গানেই বাজিমাত করে দিয়েছেন হাবিব। এরই ভেতরে কলকাতার বেশ ক’টি চ্যানেলে গান নিয়ে ইন্টারভিউও দিয়েছেন তিনি।