বন্ধ হলো বুটিক সিনেমা প্রকল্প!

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২০:৫৩
বন্ধ হয়ে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান বুটিক সিনেমা। ছয়জন নতুন চলচ্চিত্র নির্মাতাকে পৃষ্ঠপোষকতার উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটির তরফ থেকে বলা হচ্ছে, নির্মাতা অমিতাভ রেজা, আদনান আল রাজিব, গোলাম কিবরিয়া এবং রবিউল আলম রবি সিনেমা নয়, টেলিফিল্ম বানানোর পরিকল্পনা জমা দিয়েছেন। প্রকল্পটি একাধিক নির্মাতার কাছে আপত্তিকর ছিল। বিশেষ করে সিনেমা শিল্পের আগে ‘বুটিক’ শব্দটি ব্যবহার করে তা আরও হেয় করার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। অবশেষে প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃকই পুরো প্রজেক্ট বন্ধ করা হলো।