বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল আরটিভির ফেসবুক পেজটি যাচাই-বাছাই করে এর যথার্থতা নিশ্চিত করেছে ফেসবুক কর্তৃপক্ষ। এর মাধ্যমে বাংলাদেশের প্রথম কোনো চ্যানেল হিসেবে ফেসবুক পেজে ভেরিফাইড হলো আরটিভি।
আরটিভির ভক্তের সংখ্যা এখন প্রায় ১৩ লাখ। গত বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে আরটিভির পেজকে স্বীকৃতি দিয়েছে ফেসবুক। আরটিভির অফিশিয়াল ফেসবুক পেজ বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর মধ্যে সর্বপ্রথম এ স্বীকৃতি পেল।
এ প্রসঙ্গে আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘ফেসবুক বর্তমানে আমাদের সবচেয়ে বড় যোগাযোগমাধ্যম। টেলিভিশনে সংবাদ পরিবেশনের পাশাপাশি যেকোনো সংবাদ আমরা খুব দ্রুত আরটিভির ফেসবুকে দিয়ে থাকি। এ জন্য বাংলাদেশের অন্য কোনো চ্যানেলের চেয়ে অনুষ্ঠান এবং সংবাদে আমরা এগিয়ে । তার প্রমাণ ফেসবুক কর্তৃপক্ষের আরটিভির পেজ ভেরিফায়েড। সবচেয়ে বড় কথা, আরটিভির পেজে লাখ লাখ দর্শকদের ভিজিট করায় পেজটি বিশেষ নজরদারিতে রাখবে ফেসবুক কর্তৃপক্ষ।’
