জয়পুরহাটের পাঁচবিবি পৌর এলাকায় জোলেখা চৌধুরী (৬০) নামের এক বৃদ্ধাকে একদল সন্ত্রাসী গুলি করে হত্যার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগে জানা যায়, পাঁচবিবি পৌর এলাকার দমদমা মহল্লার শাহ আলমের স্ত্রী জোলেখা চৌধুরী গত ২৪ মে বিকেলে তার অসুস্থ মা’কে দেখার জন্য শহরের মালঞ্চ মাতাইশ মঞ্জিলে পিত্রালয়ে যান। এসময় উলফাত মারজান লিমু (৩০), তানভির আহম্মেদ সেলিম (২৭) ও আলমগীর সেলিম জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে জোলেখা চৌধুরী ও তার মা’কে অতর্কিত ভাবে মারপিট শুরু করে। সন্ত্রাসীদের মারপিটে তারা চিৎকার শুরু করলে তানভির আহম্মেদ সেলিম তার অস্ত্র দিয়ে গুলি হত্যা করার হুমকি দেয়। এ ঘটনায় পরের দিন পাঁচবিবি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ কারি বলেন, ‘আমার সম্পত্তি তারা আমার বাবার মৃত্যুর পর ২০০২ থেকে দখল করে আছে এবং ভাড়া তুলে খাচ্ছে। কোর্ট এর রায় আমার পক্ষে গেলেও জোর করে জাইগা দখল করে আছে। কিছু বলতে গেলেও সবসময় আলমগীর সেলিম ও তার ছেলে তানভির আহম্মেদ সেলিম গুলি করে হত্যার হুমকি দেয়।
আরো পড়ুন: কারাগারে মারামারিতে সন্ত্রাসী অমিত মুহুরী নিহত
অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এএসআই তাজমিলুর রহমান ইত্তেফাককে জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। অফিসার ইনচার্জ (ওসি) ছুটিতে থাকায় ব্যবস্থা নেয়া সম্ভব হচ্ছে না। তিনি এলেই ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এমআর
