অবসরে স্টিপ পেটিকোসা

আপডেট : ১৯ জুলাই ২০১৪, ২১:৪২
আন্তর্জাতিক ফুটবল থেকে আজ অবসর ঘোষণা করেছেন ক্রোয়েশিয়া জাতীয় দলের গোলরক্ষক স্টিপ পে¬টিকোসা। ব্রাজিল বিশ্বকাপে অংশ নেয়া ক্রোয়েশিয়া দলের অবসর নেয়া তৃতীয় খেলোয়াড় হলেন ৩৫ বছর বয়সী পে¬টিকোসা। স্থানীয় একটি দৈনিক পত্রিকাকে দেয়া সাক্ষাত্কারে পে¬টিকোসা বলেন, ‘বিশ্বকাপ খেলতে যাওয়ার আগেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি (কোচ) নিকো কোভাচের সঙ্গে কথা বলেছি এবং তিনি বুঝতে পেরেছেন।’ তিনি আরো বলেন, ‘জাতীয় দলের হয়ে খেলার ডাক পেলে তা প্রত্যাখ্যান করাটা আমার জন্য কত কঠিন। খুব সাধারণভাবে আমি চিন্তা করে দেখেছি এখনো খেলা চালিয়ে যাওয়ার কোন মানে হয় না। এখন তরুন খেলোয়াড়দের সময়।’ ১৯৯৯ সালে ডেনমার্কের বিপক্ষে অভিষেক হওয়ার পর ক্রোয়েশিয়ার হয়ে ১১৪ ম্যাচ খেলেছেন পে¬টিকোসা। কোরিয়া-জাপানে ২০০২, জার্মানিতে ২০০৬ এবং ব্রাজিলে ২০১৪সহ তিনটি বিশ্বকাপ ছাড়াও ২০০৮ এবং ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপে খেলেছেন অভিজ্ঞ এ গোলরক্ষক।