ভুঞাপুর-এ‌লেঙ্গা সড়কের উপর নবজাতকের লাশ

আপডেট : ৩০ মে ২০১৯, ১৩:৪৭

টাঙ্গাইলের কালিহাতীতে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে এলেঙ্গা-ভূঞাপুর সড়কের তাঁতিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে  লাশটি উদ্ধার করা হয়। 

 

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সড়কের উপর শিশুটির লাশ পড়ে থাকতে দেখা যায়। বুধবার দিবাগত রাতের কোন এক সময় কে বা কারা শিশুটিকে ফেলে রেখে চলে যায়। তাদের ধারণা জীবিত অবস্থায় ফেলে যাওয়ার পর নবজাতকের মৃত্যু হয়। 

 

উপজেলার নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শুকুর মামুদ বলেন, ‘সড়কের ধারে একটি শিশুর লাশ পড়ে আছে এমন খর পেয়ে আমি সেখানে ছুটে যাই।  পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।’ 

আরো পড়ুন : মোরেলগঞ্জে নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন জানান,  পুলিশ লাশ উদ্ধার ক‌রেছে। নবজাতকের পরিচয় না পাওয়া গেলে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে।

 

ইত্তেফাক/ইউবি