সম্প্রতি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ঢাকা কেন্দ্রীয় কারাগারকে বাংলা অনুবাদ সম্বলিত পবিত্র কুরআন শরীফ প্রদান করেছে। এসআইবিএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শফিকুর রহমান ইন্সপেক্টর জেনারেল অব প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিনের নিকট পবিত্র কুরআন শরীফগুলো হস্তান্তর করেন। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক এ. এম. এম. ফরহাদ এবং এসইভিপি ও সিএফও ওয়ালিদ মাহমুদ সোবহানী এ সময় উপস্থিত ছিলেন
০০০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপকদের সঙ্গে অর্ধ-বার্ষিক ব্যবসায়িক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী। সভায় ব্যাংকের এএমডি এম শহিদুল ইসলাম, মীর্জা মাহমুদ রফিকুর রহমান এবং এ ই আব্দুল মুহাইমেনসহ অন্যরা উপস্থিত ছিলেন
০০০০
প্লাস্টিক হাউজহোল্ড, কাস্ট আয়রন ও পিভিসি সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান আরএফএল সামগ্রী বিক্রয়ের জন্য রাজধানীর পূর্ব রামপুরা ও মেরুল বাড্ডায় দুইটি ‘আরএফএল বেস্ট বাই আউটলেট’ চালু করেছে। সম্প্রতি প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্ণেল মাহতাবউদ্দিন আহমেদ (অবঃ) বেস্ট বাই আউটলেট দুটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন
