মুক্তি পেল ‘আনিতা টু’

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:০৩
অবশেষে বাজারে এলো কণ্ঠশিল্পী আনিতার দ্বিতীয় একক ‘আনিতা টু’। দীর্ঘ প্রায় দুই বছর ধরে তৈরি এই অ্যালবামের মুক্তি নিয়ে তাই বেজায় উচ্ছ্বসিত কণ্ঠশিল্পী আনিতা। জি সিরিজ অগ্নিবীণার ব্যানারে মুক্তি পাওয়া ‘আনিতা টু’ অ্যালবাম নিয়ে শিল্পী বলেন, ‘অ্যালবামে মেলো রকের প্রাধান্য দেওয়া হয়েছে। কিছু গানে ফর্ম ভেঙে কাজ করার চেষ্টা করেছি।’ এ ছাড়া এই মিউজিক ভিডিও যুগে খুব দ্রুতই নতুন অ্যালবাম থেকেও গান ভিডিও করা হবে বলে তিনি জানান। আনিতা বলেন, ‘আগের অ্যালবামে চমত্কার একটি মিউজিক ভিডিও তৈরি করেছিলেন গাজী শুভ্র ভাই। ইচ্ছে আছে এবারের অ্যালবাম নিয়েও নতুন কিছু করার। তবে এর ভেতরে বেশ কিছু টিভি লাইভসহ অন্যান্য কাজগুলোও গোছাতে চাই। তবে এখনকার এই অডিও অ্যালবামের মন্দা বাজারে আমি সবার আগে চাইব সকলে যাতে অ্যালবামটি কিনে শোনে।’