ভিন্ন ধারার গল্প নিয়ে ঈদের ‘পিছুটান’

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:০৪
এবারের ঈদে শেখাবুর রহমান শেখবের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় মাছরাঙা টিভির ভিন্ন ধারার গল্পের টেলিফিল্ম ‘পিছুটান’। প্রচার হবে ঈদের দিন রাত ১১টা ২০ মিনিটে। নাটকের গল্প অনেকটা এমন—জীবনে স্বপ্ন-কামনা ও তা প্রাপ্তির অনেক আশা। অতীতের সমস্ত দুঃখ-কষ্ট-গ্লানি ভুলে গিয়ে আত্মবিশ্বাসে বলিয়ান ও একটা নিশ্চিত জীবনগঠনের প্রতিশ্রুতিতে একত্রিত হয়েছিল তুহিন-রীনা। নিজেদের দুঃখ-কষ্টকে ভাগাভাগি করে তারা একে অপরকে নির্মোহচিত্তে ভালোবেসেছিল। অন্যদিকে বিমর্ষ তুহিন অজানা ও গন্তব্যবিহীন জীবনে আর কাউকে জড়াতে চাইল না। এ নাটকের মাধ্যমে অনেকদিন পর রিচি ও অপূর্বকে একসাথে পর্দায় দেখবে দর্শকরা। নাটকটি প্রসঙ্গে নাট্যকার শেখাবুর রহমান শেখব বলেন, ‘আমার কাছে নাটকের সাবলীল প্রেমের প্লটই ভালো লাগে। সেই ভাবেই এবারের ঈদের নাটকটিও সাজিয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’