বামবা’র সাথে আমার কোনো বিরোধ নেই

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:০৪
ঈদের বিশেষ বামবা কনসার্টে মাকসুদুল হকের নাম দেখে অনেকেই অবাক হয়েছেন। কারণ বেশ কিছুকাল আগে বামবার অনিয়মের সূত্র ধরেই এই সংগঠন থেকে পদত্যাগ করেছিলেন এই শিল্পী। কিন্তু এবারের বামবা কনসার্টে তার নাম দেখে এমনকি কনসার্টের মূল ঘোষণা মাকসুদের নিজস্ব ফেসবুকে পাওয়া যাওয়ায় অনেকেই প্রশ্ন তুলেছেন। মাকসুদুল হক ব্যাখ্যা দিয়ে বলেন, ‘বামবার বেশ কিছু বিষয়ে আপত্তি ছিল। তারা তা শুধরে নিয়েছে। আর কোনো বিরোধ নেই।’