পাউডার ক্যাফেইন পানে যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের এক কিশোরীর মৃত্যুর খবরে টনক নড়েছে খোদ এফডিএর। আর এফডিএ হচ্ছে যুক্তরাষ্ট্রের ফুড এন্ড ড্রাগ নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা। এফডিএ পাউডার ক্যাফেইন সেবন না করার জন্য সতর্ক করে দিয়েছে। সংস্থাটি বলছে, এক চামচ পাউডার ক্যাফেইন সেবন ২৫ কাপ কফি পানের সমান। প্রাপ্ত তথ্যে জানা যায়, অনেক সফট ড্রিংক ও সোডা ড্রিংকেও পাউডার ক্যাপেইন ব্যবহার করা হয়। আর কম বয়সী ছেলে—মেয়েরা এধরনের ক্যাফেইন পান করে থাকে শরীরকে খানিকটা উজ্জীবিত করতে। আর সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে পাউডার ক্যাফেইন পাওয়া যায় ডায়েটরী সাপ্লিমেন্ট হিসাবে। এব্যাপারে এফডিএ’র মুখপাত্র জেনিফার ডোরেন মনে করেন যারা কফি, টি অথবা সোডা পান করেন তারা মনে করেন ক্যাফেইনের পার্শ্বপ্রতিক্রিয়া অতটা গুরুতর নয় এবং ক্যাফেইন পানে শুধু খানিকটা ঝিম ঝিম ভাব হয়। ক্যাফেইন পানকারীরা কখনই গুরুত্বর পার্শ্বপ্রতিক্রিয়ার কথা আমলে নেন না। মিস ডোরেন আরো উল্লেখ করেছেন, অতিমাত্রায় ক্যাফেইন পানে মারাত্মক টক্সিসিট হতে পারে। বাড়তে পারে হার্টবিট। খিচুনি, বমি, ডায়রিয়া ও খানিকটা বেসামাল হওয়া ক্যাফেইনের অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়া। একারণে এফডিএ এখন ক্যাফেইন নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
