অবিলম্বে বেতন বোনাস প্রদানের দাবিতে স্কপের মিছিল সমাবেশ

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৩৯
বেতন ও বোনাস নিয়ে তালবাহানা না করে অবিলম্বে জুলাই মাসের বেতন ও বোনাস প্রদানের দাবিতে সমাবেশ ও মিছিল করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। রবিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সভাপতি শ্রমিক নেতা আব্দুল মুকিত খানের সভাপতিত্বে ও সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন-এর পরিচালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, লেবার ফেডারেশনের সভাপতি শাহ মোহাম্মদ আবু জাফর, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, জাতীয় শ্রমিক জোট সভাপতি মেসবাহ উদ্দিন আহমেদ প্রমুখ।