গার্দিওলা ও বায়ার্নের প্রশংসায় রুমেনিগে

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৪২
সাবেক জার্মান তারকা কার্ল-হেইঞ্জ রুমেনিগে বিশ্বাস করেন বায়ার্ন মিউনিখে বিশ্বকাপ জয়ী জার্মান দলের সদস্যদের আরো বেশি অনুপ্রাণীত করার পুরো ক্ষমতা কোচ পেপ গার্দিওলার আছে। তার এই আদর্শে অনুপ্রাণীত হয়ে জার্মানি আরো বড় কোন কৃতীত্ব অর্জন করতে পারবে। আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপের ফাইনালে ১-০ গোলের জয়ী দলটিতে পাঁচজন বায়ার্ন খেলোয়াড় ছিলেন। এছাড়া জোয়াকিম লোর মূল একাদশে খেলা টনি ক্রুসও এবার বায়ার লিভারকুসেন থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। বায়ার্ন থেকে ধারে ক্রুস লিভারকুসেনে খেলতে গিয়েছিলেন। ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক গোলটি করা ম্যারিও গোটসে বায়ার্নের খেলোয়াড়। বায়ার্নের প্রধান নির্বাহী কর্মকর্তা রুমেনিগে মনে করেন ক্লাব পর্যায়ে গার্দিওলার এই সাফল্য তিনি ভবিষ্যতেও জার্মান জাতীয় দলের মধ্যে ছড়িয়ে দিতে পারবেন। যেমনভাবে ২০১১ সালে তার নেতৃত্বে সুসংগঠিত হয়েছিল বার্সেলোনা যারা পরবর্তীতে স্পেনের হয়ে বিশ্বকাপ ও ইউরো জয় করেছে। যদিও কাজটা খুব সহজ নয় বলেই মানছেন ৫৮ বছর বয়সী এই সাবেক জার্মান তারকা। রুমেনিগের বিশ্বাস ব্রাজিলের বিশ্বকাপ জয়ের পরে সারা বিশ্বে জার্মান ফুটবলের আরো প্রসার ঘটবে। তিনি বলেছেন বিশ্বকাপ বায়ার্নকে অনেক সহযোগিতা করবে। যখন আমরা আগস্টে যুক্তরাষ্ট্র সফরে যাব এবং আমাদের দলে ছয়জন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় থাকবে সেটা যুক্তরাষ্ট্রের জন্য আগ্রহের বিষয়ে পরিণত হবে। একইসাথে জার্মান লীগ অ্যাসোসিয়েশনের কাছেও মার্কেটিং কৌশল অনেকটাই সহজ হয়ে যাবে। কারণ বেশ কয়েকজন বুন্দেসলিগার খেলোয়াড় এখন বিশ্ব চ্যাম্পিয়ন। কিন্তু একইসাথে এ সমস্ত খেলোয়াড়দের জার্মানিতে ধরে রাখাও কষ্টকর হয়ে পড়বে। বিশ্বের অনেক ক্লাবই তাদের প্রতি আগ্রহ প্রকাশ করেছে। টানা দু’টি বুন্দেসলিগা এবং ২০১৩ সালের ঐতিহাসিক ট্রেবল জয়ের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে বায়ার্ন দারুণ সময় পার করছে। রুমেনিগে বিশ্বাস করেন এই কৃতিত্ব যে দিনের শেষে জাতীয় দলকেই সহযোগিতা করবে এতে কোন সন্দেহ নেই।