গুরকাফ আলজেরিয়ার নতুন কোচ

আপডেট : ২০ জুলাই ২০১৪, ২১:৫৫
ব্রাজিল বিশ্বকাপে চমক সৃষ্টি করা দল আলজেরিয়ার কোচ হিসাবে ক্রিস্টিয়ান গুরকাফকে নিয়োগ দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। লরিয়েন্তের সাবেক এ কোচ বাহিদ হালিহোদিচের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাশিয়ায় অনুষ্ঠিতব্য ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত গুরকাফের সঙ্গে চুক্তি করা হয়েছে। তবে এই মুহূর্তে দলটির লক্ষ্য হলো মরক্কোতে অনুষ্ঠেয় ২০১৫ আফ্রিকা কাপ অব নেশন্সে ভাল করা। ২৫ বছরেরও বেশি সময় যাবত্ কোচিং জীবনে গুরকাফ ভিন্ন ভিন্নভাবে তিনবার ফরাসি ক্লাব লরিয়েন্তের দায়িত্ব পালন করেছেন। প্রথমবারের মত বিশ্বকাপে আলজেরিয়াকে নকআউট পর্বে তোলার নেতৃত্ব দিয়ে সরে দাঁড়ান হালিহোদিচ। বসনিয়ায় জন্মগ্রহণকারী হালিহোদিচ তুরস্কের দল ট্রাবোনস্পরের দায়িত্ব নিয়েছেন।-বাসস