আবারও একসাথে রুনা-সাবিনা

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:২৭
দেশের দুই কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন অনেকদিন পর আবার দ্বৈত গান গাইলেন। ‘দলছুট প্রজাপতি’ নামের নতুন একটি ধারাবাহিকের জন্য তৈরি হয়েছে গানটি। এর কথা এমন—দলছুট প্রজাপতি উড়ে যায় আকাশে/জানে না কেউ জানে না দাগ রেখে যায় বাতাসে/ছাড়িয়ে অচেনা শহর, মাড়িয়ে জোছনা প্রহর/আবার সে নীড়ে ফিরে আসে। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। ‘দলছুট প্রজাপতি’ ধারাবাহিকটি পরিচালনা করছেন আরিফ খান। কয়েক বছর আগে রুনা ও সাবিনাকে নিয়ে তিনি এনটিভির জন্য একটি অনুষ্ঠান নির্মাণ করেছিলেন। সত্তর দশকে ‘প্রতিনিধি’ ছবিতে প্রয়াত সত্য সাহার সুরে ‘তুমি বড় ভাগ্যবতী’ গানটি প্রথমবার একসঙ্গে গেয়েছিলেন রুনা লায়লা ও সাবিনা ইয়াসমিন।