এবারে সাংবাদিকের সাথে শ্রীদেবীর দুর্ব্যবহার!

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:২৮
মাত্র কিছুদিন আগে ‘এক ভিলেন’ ছবির ক্যাম্পেইনে শ্রদ্ধা কাপুরের বেয়াদবির জন্য সাংবাদিকরা তাকে বয়কট করে। তার কিছুদিন পরেই গত পরশু সালমান খান তার ‘কিক’ ছবির প্রচারের অনুষ্ঠানে সাংবাদিকদের কথা না শুনে উল্টো বলেন, ‘তোমরা আমার কথা না শুনলে চাকরি হারাবে।’ এর প্রেক্ষিতে ভারতের ফটোগ্রাফার অ্যাসোসিয়েশন এবারে সালমানকেই বয়কট করেছে। এই আগুন ঝরা খবরের ভেতরে এবারে নাম লেখালেন শ্রীদেবী। এই প্রখ্যাত অভিনেত্রী একটি জুয়েলারির র্যাম্প শো শেষে সাংবাদিকদের প্রশ্ন এড়াতে গিয়ে মুখ বেঁকিয়ে ভেঙচি কাটেন সাংবাদিকদের। বিষয়টি খুবই দৃষ্টিকটু হওয়ায় সাংবাদিকরাও শ্রীদেবীকে অপমান করে সম্মেলন বয়কট করেন।