ঈদ অনুষ্ঠানে কোনো লাভ নেই : ইমন

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:২৯
এবারের ঈদের টক শো, বিভিন্ন গেম শো থেকেই অনেকটা ইচ্ছে করেই বিরতি নিয়েছেন ইমন। কারণটা হলো সিনেমা। এছাড়া ঈদের পর থেকেই অনেকটা ধারাবাহিকভাবেই সিনেমা রিলিজ হবে তার। সেটিও একটি বড় কারণ। আর ঈদের অনুষ্ঠান প্রসঙ্গে ইমন বলেন, ‘ঈদের ভেতরে সবই প্রায় এক টাইপের অনুষ্ঠান হয় তাই এইসব অনুষ্ঠান থেকে খুব একটা প্রাপ্তি যোগ হয় না। বরং বারবার নিজের মুখটা দেখালে সিনেমা দর্শকরা বিরক্ত হয়। আমি সিনেমার জন্য নিবেদিত হয়ে দীর্ঘদিন কাজ করছি, তাই হুট করে এই ইমেজ, এই ভালোবাসাটা নষ্ট করতে চাই না।’