চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতি নির্বাচনে মঞ্জুর-কিবরিয়া প্যানেল ঘোষণা

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:৩০
চলচ্চিত্রাঙ্গনে চলছে এখন নির্বাচনের আমেজ। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন আগামী ২৩ আগস্ট। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে ভোটার তালিকা। ১৯ জুলাই রাজধানীর ক্যাপিটাল ক্লাবে কেএমআর মঞ্জুর ও কামাল মো. কিবরিয়া লিপু প্যানেল ঘোষণা করা হলো। অনুষ্ঠানে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের (২০১৪-১৬) জন্য মঞ্জুর-লিপু পরিষদের প্রার্থীদের প্রাথমিক তালিকা ঘোষণা করা হয়। নির্বাচিত বোর্ডের চেয়ারম্যান অতিরিক্ত জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন স্বাক্ষরিত প্রদত্ত তালিকা অনুযায়ী নামগুলো হলো কেএমআর মঞ্জুর, মোরশেদুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ, এফআই মানিক, কাজী মারুফ, কামাল মো. কিবরিয়া লিপু, মোশারফ হোসেন তুলা, আব্দুল আলিম, আব্দুল আজিজ, সরদার সানিয়াত হোসেন, আরিফুর রহমান টিটু, শাহ মো. সিকান্দার আলী সেন্টু, মো. রফিক উদ্দিন, শেখ নজরুল ইসলাম, শাহজাহান চৌধুরী, মো. কবির হোসেন, শামসুল আলম ও মো. হায়দার আলী। সহযোগী সদস্য হিসেবে রয়েছেন মো. ইফতেখার উদ্দিন নওশাদ এবং আশিকুর রহমান নাদিম।