সোনালি মেঘের ভেলা

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২০:৩০
আজ রাত ১০টা ৩০ মিনিটে দেশটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সোনালি মেঘের ভেলা’। এম আসলাম লিটনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মল্লিক জলি, মাসুদ আলি খান, তানিয়া হোসাইন, দিহান, শাহাদাত হোসেন, তৃপ্তি চক্রবর্তী, সারা যাকের।