মাদারীপুর সদর সরকারি সুফিয়া মহিলা কলেজে প্রভাষকের চারটি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। পদগুলো শূন্য থাকায় ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। কলেজটিতে বর্তমানে দর্শন বিভাগের ২টি, সমাজ কর্ম, পদার্থ ও ইসলাম শিক্ষা বিভাগে একটি করে ৩টি প্রভাষকের পদ শূন্য রয়েছে।