বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারত যাতায়াতের সময় সোমবার ভোরে পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ২৯ বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আটক ২৯ জনের মধ্যে ১১ জন পুরুষ, ১৪ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। এনিয়ে গত ৫ দিনে অবৈধভাবে পারাপারের সময় ১৫৭ জন বাংলাদেশিকে আটক করা হয়। তবে পারাপারের সঙ্গে জড়িত কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
বেনাপোল পোর্ট থানা ওসি (তদন্ত) শফিকুল ইসলাম জানান, বিজিবি পুটখালীসহ বেনাপোলের বিভিন্ন সীমান্ত থেকে গত ৫ দিনে শিশুসহ ১৫৭ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে পোর্ট থানায় সোপর্দ করে। এদের বাড়ি যশোর, সাতক্ষীরা, নড়াইল, খুলনা, বাগেরহাট ও ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায়। তিনি আরো জানান, আটকৃতদের বিরুদ্ধে অবৈধ পারাপারের আইনে মামলা হয়েছে। তাদের যশোর আদালতে পাঠানো হয়েছে।
