ভারতে পাচারকালে পাঁচ শিশু উদ্ধার পাচারকারী আটক

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:২৪
ভারতে পাচারকালে শার্শার নাভারন মোড় থেকে গত রবিবার রাতে পাঁচ শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় রেক্সোনা খাতুন নামে এক পাচারকারীকে আটক করা হয়েছে। সে বেনাপোলের ভবেরবেড় গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী। উদ্ধারকৃত শিশুরা হচ্ছে, বেনাপোলের বড়আচড়া ট্রার্মিনাল পাড়া এলাকার আনসার আলীর ছেলে রানা ও মুন্না, মফিজুর রহমানের ছেলে মামুন, আব্দুস সোবহানের ছেলে সুমন ও হাসান। বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান জানান, শিশুদেরকে ভারতে পাচার করার উদ্দেশ্যে শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে বাসে ওঠানোর সময় শিশুরা কান্নাকাটি করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা পাচারকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।