ট্রাস্ট মামলায় বিচারক নিয়োগ
জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিচারক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট খারিজে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার স্থগিত আবেদনের শুনানি আবারো পিছিয়েছে। তার আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ জুলাই দিন ধার্য করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ সোমবার এই আদেশ দেন। গতকাল খালেদা জিয়ার পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ, এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন এবং রাষ্ট্রপক্ষে এটর্নি জেনারেল এডভোকেট মাহবুবে আলম উপস্থিত ছিলেন।
