জাতীয় সংসদ ভবন পেল সার্টিফিকেট অব এক্সিলেন্স

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৩০
পৃথিবীর সর্ববৃহত্ ভ্রমণ সাইট, ট্রিপ অ্যাডভাইজার বাংলাদেশের জাতীয় সংসদ ভবনকে ভ্রমণকারী বিভিন্ন দেশের নাগরিকদের মতামতের ভিত্তিতে ২০১৪ সালের সার্টিফিকেট অব এক্সিলেন্স প্রদান করেছে। জাতীয় সংসদ ভবন বাংলাদেশের গণতন্ত্রের জন্য জন মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অপূর্ব সুন্দর নির্মাণশৈলীর এই অনন্য ভবন দেশি-বিদেশি দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় স্থাপনা। দৃষ্টিনন্দন ভবনটি দর্শনার্থীদের জন্য অফিস চলাকালীন খোলা থাকে। তবে দেশি-বিদেশিদের কতিপয় নিয়ম পালন করতে হয়। -তথ্য বিবরণী