আজকের অনুষ্ঠান

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৩২
বিশ্ব বাঙালি সম্মেলন: ফিলিস্তিনে মানুষ হত্যা বন্ধ ও বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার দাবিতে আলোচনা সভা। জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টা। নিত্য উপহার: বর্ষা উত্সব। গ্যালারি নিত্য উপহারে (আজিজ সুপার মার্কেট)। সকাল ১০টা। আমার হেলথ ডটকম: ফরমালিন ও খাদ্য নিরাপত্তা শীর্ষক সেমিনার। জাতীয় প্রেসক্লাবে সকাল ১০টা। নর্থবেঙ্গল ডেভেলপমেন্ট কাউন্সিল: ‘রমজানের আদর্শের আলোকে ধনী-দরিদ্রের বৈষম্য হ্রাস’ শীর্ষক আলোচনা সভা। বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলনায়তনে বিকাল ৪টা। নাগরিক ছাত্র ঐক্য: দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা। বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বিকাল ৫টা। ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট: ডায়াবেটিস, হূদরোগ, স্ট্রোক, ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ক্যাম্পেইন। চারুকলা ইনস্টিটিউটে সকাল ১১টা। সুশাসনের জন্য নারী: ফিলিস্তিনে বর্বর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে ১১টা। বঙ্গবন্ধু একাডেমি: বাংলাদেশের সমুদ্রসীমা বিজয় নিয়ে আলোচনা সভা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে বিকাল ৪টা।