ইরাকে বোমা হামলায় জড়িত এক অস্ট্রেলীয় কিশোর

আপডেট : ২১ জুলাই ২০১৪, ২১:৩৪
ইরাকে আত্মঘাতী বোমা হামলার নেপথ্য নায়ক এক অস্ট্রেলীয় কিশোর বলে টুইটার বার্তায় জানিয়েছে দি ইসলামিক স্টেট মিলিট্যান্ট গ্রুপ (আইসিস)। গত বৃহস্পতিবার বাগদাদে এক মসজিদের নিকটের এক বাজারে এ হামলায় ঐ কিশোরসহ মোট চারজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরো অনেক। আইসিস জানিয়েছে, ১৮ বছর বয়সী ঐ কিশোরের নাম আবু বকর। সে মেলবোর্নের অধিবাসী। এদিকে অস্ট্রেলিয়ার এটর্নি জেনারেল জর্জ ব্রান্ডিস বলেছেন, খবরটি আমাদের জন্য অস্বস্তিকর। এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে তাদের নাগরিকদের জড়িত হওয়া সরকারের জন্য গভীর উদ্বেগের বিষয়। তিনি আরো বলেন, এ ধরনের ঘটনায় সংশ্লিষ্টরা দেশে ফিরে এসে আবারো একই ঘটনার অবতারণা ঘটাতে পারেন। আর এটি আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এক বিরাট হুমকি। সিরিয়া ও ইরাক যুদ্ধে অস্ট্রেলীয় কোন নাগরিকের এটি দ্বিতীয় ঘটনা।