পাটগ্রাম (লালমনিরহাট ) সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়ন বিএনপির সভাপতি ডাঃ শামসুল ইসলামকে গত রবিবার রাত সাড়ে ১০ টায় বাউরা বাজারে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে। শামসুল ইসলামকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
