বাগেরহাটের মোরেলগঞ্জে পানগুছি নদী থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়া বলছেন, সামাজিক নিরাপত্তা ও লোকলজ্জা থেকে বাঁচতে ৩/৪দিন আগে ওই নবজাতককে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ কর্মকর্তা কেএম আজিজুল ইসলাম বলেন, ধারনা করা হচ্ছে অবৈধ গর্ভপাত ঘটিয়ে অথবা জোর করে নবজাতকটিকে নদীতে ফেলে দেওয়া হয়েছে। লাশের পোস্টমর্টেম করা হবে।
আরও পড়ুন:‘বয়স কত হলে মুই ভাতা পাইম বাহে?’
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।
ইত্তেফাক/অনি
