ঈদে হানিফ সংকেতের ‘ইত্যাদি’ আর বিশেষ নাটকের জন্য অপেক্ষা থাকে পুরো বছরজুড়েই। সামাজিক অসঙ্গতি নিয়ে ভাঁড়ামি না করে কিছু মেসেজ আর নির্মল হাস্যরসে ডুবিয়ে রাখেন এই গুণী নির্মাতা। এবারের ঈদেও এর ব্যতিক্রম নেই। এবারের মূল চরিত্রে থাকছেন জাহিদ হাসান। এছাড়া তানিয়া, শশী, রুনা খানসহ একাধিক শিল্পী অভিনয় করেছেন। নাটকটি ঈদের দিন এটিএন বাংলায় প্রচার হবে।
